আপনি যদি মারিওপুজো'র গড ফাদারের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, আপনাকে নারায়ণগঞ্জ দেখতে হবে রয়ে সয়ে। পুরো নারায়ণগঞ্জেই একটা ওল্ড-স্কুল ঘ্রাণ পাবেন, কেমন যেন ভিটো কর্লিিয়নির মত কোনো চমৎকার গডফাদারের শহর মনে হবে! মনে হয়েছে ঠিক বিভাগীয় শহর না আবার এর সাথে সব জায়গার যোগাযোগ বন্ধ করে দিন কিন্তু দিব্যি দিনপাত হয়ে যাবে এ শহরের! . সকালে যেয়ে নারায়ণগঞ্জ নামবেন। তবে এবার আর রাস্তার দু'পাশে পর্দায় ঢাকা থাকবেনা কেউওক্রাডং বা মৌদক মুয়াল সমান উঁচু উঁচু ময়লার ডিবি! যেয়েই তড়িঘড়ি করা যাবেনা। প্রথম দিন আলসেমিই করুন। কেল্লা দেখুন, আদমজী দিয়ে একটা চক্কর কাটুন। একটু শীতলক্ষ্যার ধারে বসুন, দুটো বাদাম খান। চাষড়ায় চা খান। আয়েসী বিকালের আলস্যে চা'এর চুমুকের মত। আপনাকে শেষ বিকেলের দিকে কিল্লাপুরে যেয়ে কেল্লা দেখে আসতে হবে। কেল্লার পৌরাণিক সিঁড়িতে বসে কিছুক্ষণ চেষ্টা করলে হয়তো দু'চার লাইনের "কোবতে"ও রচনা করে ফেলবেন। তারপর সন্ধ্যা নাগাদ চলে আসুন খানপুরে। চা'এর আড্ডায় বসতে হবে। আড্ডায় শামিল করতে হবে নারায়ণগঞ্জের স্থানীয় কোনো নার্ডকে! তারপর শুনবেন এক বাস্তব ভিটো কর্লিয়নি...
Rhapsodies of a wanderlust bug, fuzzing and buzzing around the world!