Skip to main content

Posts

Showing posts from March, 2021

তিতাসের বুকে ভোর (ব্রাক্ষ্মণবাড়িয়া)

আমার আর মহি'র এই ছবিটা খুব পছন্দের (তিতাস নদীর পাড়ে) আমার "দর্শনীয়" জায়গার প্রতি তেমন আকর্ষণ।  আমার ঘুরার জন্য একটা ভীন্ন শহর, ভীন্ন মানুষ, ভীন্ন রাস্তাঘাট হলেই হয়! ব্রাক্ষ্মণবাড়িয়া ঘোরার সুযোগ আসতেই লুফে নিলাম তাই! আর কিছু না হলে অন্তত  অদ্বৈত মল্লবর্মণের তিতাস নদীর দেখা মিলবে!  হলোও তাই।  রাস্তাঘাটে ঘুরলাম।  গোছানো, নিরবিলি একটা শহর।  বিকেল থেকে সন্ধ্যে অব্দি শহরের এমাথা ওমাথা ঘুরলাম।  সন্ধ্যার রেলস্টেশন (ব্রাক্ষ্মণবাড়িয়া)  তেতুলের ঝাল চা!  রেলস্টেশনে গেলাম চা খেতে, রকমারি স্বাদের চা পাওয়া যায়। শহরের ভেতরে টঙ তেমন নাই, তাই মোটামুটি সবাই রেলস্টেশনেই ভীড় জমায় বোধহয়। কে বলবে এই শহর ইদানীং মারামারির জন্য কুখ্যাতি কুড়িয়েছে! এইটুকুনি শহরে ফ্লাইওভারটা বেশ বেখাপ্পাই লাগে। ফ্লাইওভারের উপরে  ব্রাক্ষ্মণবাড়িয়াকে আমার মনে হয়েছে মগবাজারের একটা অংশ যেন!  খুব ভোরে উঠে গেলাম তিতাসকে দেখতে।  তিতাসের বুকে সূর্যোদয়  তখন কেবল সূর্যদয় হচ্ছে।  শীতকাল, নদী শুকিয়ে আছে। মেরুড়া শশ্মান ঘাট  মেরুড়া শশ্মান ঘাট থেকে নদী পেরিয়ে ওপারে গেলাম।...