রাত দশটার দিকে বাসে চেপে চট্টগ্রাম থেকে রওনা দেয়া। দেবুদা'র পাশাপাশি বসে গল্প শোনা আর কুটুর কুটুর গল্প করতে করতে গড়াতে থাকে সময়। দেবুদা'কে নিয়ে আমার আগ্রহের শেষ নেই! সে গল্প ছোট্ট দেবুর বনে হারিয়ে যাওয়া থেকে তারুণ্যে এসে মাউন্টেইন জয় করে আসা দেবুদা'র সাথে তি.গো. মাসুদরানার নস্টালজিয়ায় ডুবে ভেসে ভোর নাগাদ শায়েস্তাগঞ্জ পৌঁছে গেলাম। নেমে সেখান থেকে সিএনজি নিয়ে বেশ দুমড়ানো মুচড়ানো রাস্তা পাড়ি দিয়ে সোজা রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের ডাকবাংলোয় যখন পৌঁছলাম তখন সূর্য উঠে গ্যাছে। . ডাকবাংলো শব্দটাতে আমার বেশ রোমাঞ্চ লাগে কারণ ছোটোবেলায় কিশোর ক্লাসিক বা গোয়েন্দা গল্পগুলোয় এটা খুবই কমন একটা প্লট! ভয়ানক আর ভৌতিক সব ব্যাপার ঘটতো বিভিন্ন ডাকবাংলোয়! আর যেহেতু এই প্রথম গল্পের প্লট ডাকবাংলোয় থাকবো, ব্যাপারটায় কিশোরীদের ডাক বাংলো
Rhapsodies of a wanderlust bug, fuzzing and buzzing around the world!