বরাবরই বলে এসেছি সমুদ্র এক বিন্দুও কখনো টানেনি আমাকে। কোনো সম্মোহন কাজ করেনি সমুদ্রের প্রতি কোনোদিন। কিন্তু সেই সন্ধ্যায়, প্রথম সমুদ্রের প্রেমে পড়েছিলাম নারকেল জিঞ্জিরার একটা ঘাটে। ভয়ানক ঢেউ, এক অদ্ভুত সুরের তালে দুলতে থাকা ঘাটে বাঁধা নৌকা, ট্রলার, স্পিডবোট। হঠাৎ হঠাৎ দুলে দুলে জ্বলে ওটা ছোট ছোট লাইট। কানে বাজছে "ওরে নীল দরিয়া..." খালি পায়ে ঢেউয়ের প্রবল ধাক্কায় এইসব দৃশ্য দেখা... সমুদ্রের প্রতি এভাবে কখনো সম্মোহিত হইনি আগে।
Rhapsodies of a wanderlust bug, fuzzing and buzzing around the world!