আমি অত ভোজনরসিক না (যদিও মানুষ আমাকে পেটুক মনে করে! ) দোসা'র নাম এখানে সেখানে অনেকবার শুনলেও কখনো খাইনাই। সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত খাবার আইটেম। দোসা সেদিন জয়দার সাথে সান্ধ্যকালীন হাঁটাহাঁটিতে উনি চলে গেলেন কাজী এসপারাগাসে। আমি এর আগে জানতাম না যে এই রেস্তোরাঁ এত বিখ্যাত! Kazi Asparagus সিলেটের খাদ্য প্রেমীদের তীর্থস্থানের মত। সারাদিন প্রায় আধখাওয়া পেটে ঘুরে, সেদিন ভোলাগঞ্জ থেকে এসে সন্ধ্যার পরেই তাই পেটভরে খাওয়া দাওয়া করেছিলাম। সুতরাং পেটে একটা মিল্কশেক আঁটাতেই কষ্ট হয়ে যাচ্ছিল। এরপর কি মনে করে কে জানে উনি এই খাবাার অর্ডার করে দিলেন। দুঃখ একটাই এমন একটা খাবার তৃপ্তি নিয়ে আয়েশ করে খেতে পারি নাই। দোসা'র সাথে ছিল ৬টি বিভিন্ন ধরনের খাবার আইটেম। দুধ দিয়ে নারকেলের কি একটা চাটনির মতো দিয়েছিল। অল্প ঝালঝাল, সামান্য টক আর বাকিটা নারকেল-দুধের অনবদ্য স্বাদের মিশ্রণ। চটপটির মত রান্না বুটের ডালের ভুনা ঝোলে কাঁচা মরিচ আর ধনে পাতার টাটকা ঘ্রাণ। সাতকরা দিয়ে রান্না করা গরু মাংস মুরগির গোস্তের ভুনা সাথে এক প্রকার সবজি শুকনা মরিচ ভেজে বানানো আলুভর্তা। দোসা'টাও বেশ ভালোই বানিয়েছে। মচমচে, পা...
Rhapsodies of a wanderlust bug, fuzzing and buzzing around the world!